লস্কর নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার বাংলাদেশের অন্যতম সমন্বয়কারী মাওলানা ইমরান মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান এই অভিযোগপত্র দাখিল করেন। মাওলানা ইমরান বর্তমানে কারাগারে রয়েছেন।৩০ সেপ্টেম্বর র‌্যাব-১১-এর একটি দল নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অভিযান চালিয়ে লস্কর-ই-তাইয়েবার নেতা মাওলানা ইমরানকে (৪৩) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বৈদেশিক জাল মুদ্রা, মুঠোফোনের সেট, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র প্রভৃতি উদ্ধার করা হয়।