লস্করের জঙ্গি মালেক আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরও চার দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।এ মামলায় এর আগে আবদুল মালেককে দুই দফায় ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল তাঁকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার আদালতকে বলেন, আবদুল মালেক রিমান্ডে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।