লস্করের দুই জঙ্গি আরও দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও এর সহযোগী সংগঠন হিজবুল মুজাহিদীনের সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ (৪৫) ও সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাককে (৩০) আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে বিমানবন্দর থানার পুলিশ।তিন দিনের রিমান্ড শেষে তাঁদের গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহারের আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁদের আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার অবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ৫ অক্টোবর ভোরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) সুজন শ্যাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর-৭ ও ১১ ধারায় বিমানবন্দর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করছেন এসআই এম এম আব্বাস আলী।