প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে প্রকাশিত সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমূলক মতামত বা বক্তব্য কেউ ফেসবুকে শেয়ার করলে বা ‘লাইক’ দিলে বা এ নিয়ে মন্তব্য করা হলে সেটিও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম গতকাল বুধবার এসব কথা জানান। একটি অনলাইন পোর্টালে সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মনিরুল ইসলাম।