লাইটহাউস অ্যাকটিভিটিজ সম্মাননা পেল অ্যাকশনএইড বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে উল্লেখ যোগ্য ভূমিকা রাখায় বুধবার অ্যাকশনএইড বাংলাদেশকে সম্মানজনক ‘লাইটহাউস অ্যাকটিভিটিজ ২০১৩’ পুরস্কার দিয়েছে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘আমি বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মোমেন্টাম ফর চেইঞ্জ থেকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই যেন আজ ও আগামীকে নিরাপদ করতে তারা জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়।’ অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির অ্যাকশনএইডের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল কল ফর ক্লাইমেট অ্যাকশন (জিসিসিএ)’র নির্বাহী পরিচালক কেলি রিগ।

অ্যাকশনএইড বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচীর মধ্য দিয়ে কমিউনিটি ভিত্তিক অভিযোজনের বিকল্পসমূহ পরিকল্পনা ও বাস্তবায়ন করতে সহায়তা করেছে। যেমন: উপকূলীয় এলাকায় মিঠা পানির সংরক্ষণ, জলবায়ু সহিষ্ণু বাড়ি ও স্যানিটেশন, তাঁত এবং গুচ্ছ গ্রাম স্থাপন, খরা প্রবণ এলাকায় পুকুর ভিত্তিক সেচ প্রকল্পের মাধ্যমে অভিযোজনমূলক কৃষি ব্যবস্থার প্রবর্তন ইত্যাদি।