লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে লাইটার জাহাজ (পণ্যবাহী জাহাজ) শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে ধর্মঘট আহ্বানকারী শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে শাজাহান খান প্রথম আলোকে জানান, ওই ঘটনায় যেসব শ্রমিককে অপহরণ করা হয়েছে তাঁদের দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নৌ–নিরাপত্তা বাড়ানো হবে। এ ছাড়া নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ১২ নভেম্বর সংশ্লিষ্টদের নিয়ে সভা করে করণীয় ঠিক করা হবে।
গত শনিবার থেকে এই ধর্মঘট চলছিল।