লাইটার জাহাজের পণ্য পরিবহন ভাড়া বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশে নৌপথে ছোট আকারের জাহাজে (লাইটার ভ্যাসেল) পণ্য পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। প্রতি টনের ভাড়া ১৬ থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। গতকাল মঙ্গলবার নতুন ভাড়া কার্যকর হয়েছে। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।ডব্লিউটিসি জানায়, বহির্নোঙর থেকে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাট পর্যন্ত টনপ্রতি পণ্য পরিবহনের ভাড়া ২৭৮ থেকে বেড়ে হয়েছে ২৯৪ টাকা। একইভাবে বহির্নোঙর থেকে নারায়ণগঞ্জ, খুলনাসহ দেশের ১৬টি নৌপথে প্রতি টনে ৩০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে।ডব্লিউটিসির যুগ্ম আহ্বায়ক মো. খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, জ্বালানির দাম বাড়ায় জাহাজ পরিচালনা ব্যয় অনেক বেড়ে গেছে। এ কারণে লোকসান ঠেকাতে শুধু জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।ডব্লিউটিসির কর্মকর্তাদের দাবি, গত দুই মাসে দুই দফায় জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ায় এক হাজার টনবাহী জাহাজের প্রতি ট্রিপে অন্তত ৩০ হাজার টাকা ব্যয় বেড়েছে। ভাড়া বাড়িয়ে এই বাড়তি ব্যয় সমন্বয় করা হয়েছে।প্রসঙ্গত, গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরে খোলা ও বস্তাবন্দী প্রায় তিন কোটি টন পণ্য পরিবহন হয়। এর মধ্যে ডব্লিউটিসির ছোট আকারের প্রায় ৭০০ জাহাজের মাধ্যমে গত অর্থবছরে সোয়া কোটি টন পণ্য সারা দেশে পরিবহন করা হয়েছে।