লাইন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চল সফিপুরসহ বিভিন্ন এলাকার ছয় শতাধিক টেলিফোন লাইন গত বৃহস্পতিবার রাত থেকে বন্ধ রয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রা এলাকা থেকে ভূগর্ভস্থ টেলিফোন কেব্ল চুরি হয়ে যাওয়ায় উপজেলার শিল্পাঞ্চল সফিপুর, আনসার একাডেমি, মৌচাক, তেলিচাল, ভান্নারা, আহাম্মদনগর, হরিণহাটিসহ প্রায় ১০-১২টি গ্রামের ছয় শতাধিক টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।