প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বিবিরহাট নাজিরপাড়া এলাকায় তিন শ ফুট দীর্ঘ গ্যাসের অবৈধ একটি পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল চট্টগ্রামে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা অভিযান চালিয়ে পাইপলাইনটি বিচ্ছিন্ন করেছেন। কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক হাসান সোহরাব বলেন, কোনো এলাকায় গ্যাস বিতরণের জন্য পাইপলাইন তৈরির এখতিয়ার শুধু কর্ণফুলী গ্যাসের রয়েছে। কিন্তু বিবিরহাট নাজিরপাড়া রাজ আবাসিক এলাকায় একটি চক্র অবৈধভাবে ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি পাইপলাইন তৈরি করেছে। এ পাইপলাইন দিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহারের আশায় কাজটি করা হয়েছে।