লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের রায়পুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর অপর একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের মাধ্যমে এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পাঠানো হয়। লাইনচ্যুত ইঞ্জিনটি গতকাল বিকেল চারটা পর্যন্ত উদ্ধার হয়নি। রায়পুর স্টেশনমাস্টার মির্জা কামরুল হক বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রেললাইনের অধিকাংশ স্থানের মাটি নরম হওয়ায় ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।