প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে লাইনচ্যুত হওয়া ট্রেনের দুটি ওয়াগন উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে পিডিবি স্পেশাল নামের একটি ট্রেন দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য আনা তেল খালাস করে চট্টগ্রাম যাওয়ার পথে হাশিমপুর রেলস্টেশনের পাশে তিনটি ওয়াগন লাইচ্যুত হয়।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে রেলওয়ের উদ্ধারকারী ট্রেন দুটি খালি ওয়াগন উদ্ধার করে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত একটি ওয়াগন উদ্ধার করতে পারেনি। উদ্ধারকারী ট্রেনের ইনচার্জ হানিফ সিকদার জানান, ‘বিকেল চারটার মধ্যে লাইনচ্যুত দুটি ওয়াগন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। অপরটি উদ্ধারের জন্য ক্রেন নিয়ে আসা হয়েছে। আশা করি, রাতের মধ্যেই উদ্ধারকাজ শেষ হবে।’