লাইনম্যানের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে রানা সরকার (২২) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের জগন্নাথপুর গ্রামে। বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের মনির হোসেনের বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ দিতে রানা ও মোফাচ্ছেরেল হক নামের দুই লাইনম্যান দুপুর ১২টার দিকে সেখানে যান। সংযোগ দিতে রানা একটি খুঁটির তার ধরলে তাতে তিনি জড়িয়ে পড়েন। পরে রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।