লাইনে বজ্ররোধক তার নেই, ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপকেন্দ্রে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপকেন্দ্র থেকে আসা ৪৫ কিলোমিটার দীর্ঘ উৎস লাইনে ঘনঘন বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। লাইনে বজ্ররোধক তার না থাকায় এবং নিম্নমানের ইনসুলেটর স্থাপন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুলাউড়া উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের জানান, বজ্ররোধক তার টানানোর বিষয়টি তিনি একাধিকবার মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পিডিবির সিলেটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী শাহীনুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।