লাইনের ওপর কাটা গাছ, আড়াই ঘণ্টা ট্রেন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনের ওপর কাটা গাছ ফেলে রাখায় গতকাল শুক্রবার ওই পথে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল৷ ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনে আটকে পড়া দুটি আন্তনগর ট্রেনের আড়াই হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
রেলওয়ে গণপূর্ত বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের কর্মকর্তা আলী আমজদ ও ভানুগাছ স্টেশনের মাস্টার রুস্তম আলী ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াই ঘণ্টা চেষ্টার পর পুনরায় যোগাযোগ স্বাভাবিক হয়েছে।