লাইফ জ্যাকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্র মিলনায়তনে গত সোমবার সমুদ্রগামী মৎস্য আহরণকারী ২৮টি ট্রলারের ৩৯২ জন মৎস্যজীবীকে জীবন রক্ষাকারী জ্যাকেট দিয়েছে ট্রপিক্যাল ডলফিন রিসার্চ ফাউন্ডেশন (টিডিআরএফ) নামের একটি সংগঠন। চিংড়ি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খান কামাল উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। ‘সেভ ফিশারমেন, সেভ ফিশারিজ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের কমান্ডার এ টি এম রেজাউল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল ও টিডিআরএফের প্রতিনিধি মাহমুদুর রহমান।