লাইফ সাপোর্টে শহীদজায়া নূরজাহান সিরাজী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের পত্নী নূরজাহান সিরাজীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র (লাইফ সাপোর্ট) দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। কিডনি, ফুসফুস ও হূিপণ্ডের জটিলতায় ভোগায় ১৯ দিন ধরে হাসপাতালে শহীদজায়া নূরজাহান। তিনি চিকিত্সক শাহাবউদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।