লাইফ সাপোর্টে সাংবাদিক মুকুল তালুকদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি সাংবাদিক মুকুল তালুকদার রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছেন।

মুকুলের চিকিৎসার জন্য সহায়তায় ডিএসইসির কল্যাণ ফান্ডের ৫০ হাজার টাকা তার সহধর্মিণীর হাতে তুলে দেন সংগঠনের সভাপতি নাসিমা আক্তার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি কে এম শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
মুকুল তালুকদারের সহধর্মিণী সমাজের বিত্তবানদের কাছে তাঁর স্বামীর চিকিৎসার জন্য সহায়তা কামনা করেছেন।