লাইবেরিয়ার নিরাপত্তা হেফাজতে ৩৬ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইবেরিয়া সরকার বলেছে, সে দেশে অবৈধভাবে ঢুকে পড়া ৩৬ বাংলাদেশি তাদের নিরাপত্তা হেফাজতে রয়েছে এবং তারা যত শিগগির সম্ভব তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। লাইবেরিয়ার মানব পাচারবিরোধী টাস্কফোর্স এ কথা জানিয়েছে।অল আফ্রিকা ডট কম তাদের এক প্রতিবেদনে বলেছে, লাইবেরিয়ার শ্রমমন্ত্রী তিয়াওন গংলোই (যিনি একই সঙ্গে মানব পাচারবিরোধী টাস্কফোর্সের প্রধান) গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেছেন, লাইবেরিয়ার টক ফিউশন ন্যাপি (লিব) ইনকরপোরেট নামের একটি কোম্পানি অবৈধভাবে ওই বাংলাদেশিদের দেশটিতে নিয়ে আসে। বাংলাদেশিরা ইতস্ততভাবে ঘোরাফেরা করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর ইউএনবির।