লাইবেরিয়ায় আটকেপড়া ৩৯ শ্রমিক দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ায় আটকে পড়া ৩৯ জন বাংলাদেশি শ্রমিক গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর সহায়তায় দেশে ফিরেছেন। কাজ দেওয়ার কথা বলে দেশের কয়েকটি জনশক্তি রপ্তানিকারক সংস্থা ও ট্রাভেল এজেন্ট বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এসব শ্রমিককে লাইবেরিয়ায় পাঠিয়েছিল। কিন্তু লাইবেরিয়ায় গিয়ে ওই সংস্থার কোনো প্রতিনিধি না পেয়ে এসব শ্রমিক অসহায় ও আশ্রয়হীন হয়ে পড়েন। লাইবেরিয়ায় বাংলাদেশি দূতাবাস না থাকায় এ পরিস্থিতি আরও জটিল হয়।পরে লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে নিযুক্ত বাংলাদেশ সেক্টর সদর দপ্তর আনমিল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব শ্রমিককের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে। আইএসপিআর।