লাইব্রেরির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ‘এসপি মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম’ লাইব্রেরির উদ্বোধন হয়েছে। গতকাল রাতে শহরের পুলিশ লাইনসে লাইব্রেরির উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকারের গার্ড অব অনারে নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রমসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ পুলিশ লাইনস ভবনের নিচতলায় এ লাইব্রেরি করেছেন পুলিশ সুপার মো. জায়েদুল আলম। এর সহযোগিতায় আছে নান্নু গ্রুপ।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ