লাইলী বেগমকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী লাইলী বেগমের জেরা শেষ হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ লাইলী বেগমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।মুক্তিযুদ্ধে জয়পুরহাটের শহীদ আবুল কাশেমের মেয়ে লাইলী বেগম গত সোমবার জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে আলীমের নির্দেশে তাঁর বাবাকে রাজাকাররা হত্যা করে।আপনার বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় আপনাদের বাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের কেউ বেঁচে আছেন—এ প্রশ্নে লাইলী বলেন, না। আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় জয়পুরহাটে কোনো রাজাকার ক্যাম্প ছিল না। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। আইনজীবী বলেন, আপনার বাবার মৃত্যুর পর আপনার বড় ভাই নজরুল ইসলাম বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আপনার বাবার মৃত্যুর জন্য পাকিস্তানি সেনারা দায়ী, অন্য কেউ নন। জবাবে লাইলী বলেন, এটা ঠিক নয়।আহসানুল হক মত দেন, একাত্তরের এপ্রিল থেকে আলীম জয়পুরহাটের আমদই গ্রামে চার-পাঁচ মাস আত্মগোপন করেছিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।এ মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে আসামিপক্ষের অবশিষ্ট জেরা শেষ করার জন্য ১৮ মার্চ দিন ধার্য রয়েছে।