প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যত্রতত্র সিগারেট-বিড়ি বিক্রি বন্ধ করতে বিক্রেতাদের ওপর লাইসেন্স আরোপ করতে হবে। তা ছাড়া পাবলিক প্লেস ও স্কুল-কলেজের সামনের দোকানগুলোতে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করতে হবে। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করতে হবে। তাহলেই উঠতি বয়সী ছেলেদের ধূমপান থেকে বিরত রাখা যাবে। গতকাল সোমবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সভাকক্ষে অনিয়ন্ত্রিতভাবে তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নে পৌর কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। এইড ফাউন্ডেশন, সিয়াম, কেসিসি তামাক নিয়ন্ত্রণ কমিটি ও বাংলাদেশ তামাকবিরোধী জোট যৌথভাবে এ মতবিনিয়ম সভার আয়োজন করে।