লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনের জন্য লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিতে হবে না। লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার বিষয়ে ইতিপূর্বে জারি করা আদেশ গতকাল বৃহস্পতিবার স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় নির্বাচন হবে, সেসব এলাকায় আজ শুক্রবার থেকে ৭ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরা ভোটকেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাচল ও অস্ত্র প্রদর্শন করতে পারবেন না। তবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট যেকোনো লাইসেন্সধারীকে তাঁর আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন।

২৩ ডিসেম্বর এক আদেশে ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় বা ডিলারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।