প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর রিকশা শ্রমিক ইউনিয়ন৷ ওই দাবিতে তারা মিছিল ও সমাবেশ করেছে৷ পরে মেয়রের কাছে স্মাকরলিপি দেয় তারা৷ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে ওই সমাবেশ হয়৷ ইউনিয়নের আহ্বায়ক মাইনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের নেতা ফয়েজ খান, নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, টেম্পো শ্রমিক ইউনিয়নের মহানগর সাধারণ সম্পাদক মো. মনসুর প্রমুখ৷