লাইসেন্স নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার স্বর্ণ জুয়েলারি ও কারিগরি, লৌহ ও ইস্পাতজাত দ্রব্য, সিমেন্ট, কাপড় (পাইকারি ও খুচরা), সুতা (পাইকারি ও খুচরা), সিগারেট, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদির ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স নবায়ন করার সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকাল জেলা পরিষদের ব্যবসায় প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে। চিঠি অনুযায়ী, ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০১৬-১৭ অর্থবছরের জন্য খুলনা জেলা প্রশাসন থেকে ইস্যু করা ডিলিং লাইসেন্স নবায়ন করতে হবে। এ লাইসেন্স নবায়ন ১ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে কেউ লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।