লাউয়াছড়ায় দুটি অজগর ও তিনটি কচ্ছপ অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে তিনটি অজগর ও তিনটি হলুদ পাহাড়ি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্যানের জানকিছড়া বিট এলাকায় এগুলো অবমুক্ত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌফিকুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, তিনটি অজগরের মধ্যে দুটি অজগরের শরীরে রেডিও ট্রান্সমিটার যুক্ত করা হয়েছে। এগুলো গত জুন মাসে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন ফুলবাড়ী চা-বাগানের শনখলা থেকে উদ্ধার করা হয়েছিল। অপর অজগরটি প্রায় দুই মাস আগে প্রেমনগর চা-বাগানের শ্রমিকেরা ধরেছিলেন। এ সময় অজগরটি আহত হয়। এরপর বন বিভাগ অজগরটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন।
কিছুদিন আগে ফুলবাড়ী চা-বাগানের শনখলা থেকে তিনটি কচ্ছপ ধরা হয়েছিল। গতকাল সেগুলোও অবমুক্ত করা হয়।