লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছিনতাইয়ের অভিযোগে তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল বৃহস্পতিবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।কমলগঞ্জ থানা সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ থেকে মনির হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে জাতীয় উদ্যানে বেড়াতে আসেন। বিকেলে উদ্যানে ঘোরাঘুরির সময় তিন-চারজন ছিনতাইকারী তাঁদের পথ আগলে দাঁড়ায়। তারা ধারালো অস্ত্রের মুখে মনিরের কাছ থেকে মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। মনির বিষয়টি পর্যটকসহায়ক পুলিশকে জানালে সার্জেন্ট ওয়াজ নবীর নেতৃত্বে পুলিশের একটি দল উদ্যান এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করে। তাঁরা হলেন সোহেল মিয়া (২০), সোমেল আলী (২০) ও রোমেল আলী (২৫)। তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও এক হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।ওয়াজ নবী জানান, আটক তিনজনকে সন্ধ্যায় কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।