লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনজ সম্পদ রক্ষায় সংবাদ সমেঞ্চলন
মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যানের বনজ সম্পদ রক্ষায় সহযোগিতা চেয়ে কমলগঞ্জে অবশেষে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি সংবাদ সমেঞ্চলন করেছে। বনদস্যুরা বেপরোয়া হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেগুনসহ মূল্যবান গাছগাছালি কেটে নিচ্ছে মর্মে একাধিক জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গতকাল বুধবার জরুরি ভিত্তিতে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ইমতিয়াজ আহমদের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় জাতীয় উদ্যানের ভেতরে সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ তিন পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা কামনা করেন। বনদস্যুদের প্রতিহত করে এ জাতীয় উদ্যানে আরও উন্নয়ন করার বিষয়ে সংবাদকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সাহায্য কামনা করা হয়। সংবাদ সমেঞ্চলনে বলা হয়, এ জাতীয় উদ্যানকে চারটি জোনে (অঞ্চলে) ভাগ করা হবে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইকো-ট্যুরিজমের সূচনা করার লক্ষ্যে কয়েকটি সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়। গতকাল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানকে প্লাস্টিকমুক্ত এলাকা ঘোষণা করা হয়। পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে লাউয়াছড়া জাতীয় উদ্যানকে গড়ে তুলতে সহ-ব্যবস্থাপনা কমিটির পরিকল্পিত কার্যক্রমগুলো বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সমেঞ্চলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সাংবাদিক সৈয়দ নেছার আহমদ, আইপ্যাক (সংরক্ষিত বন সহ-ব্যবস্থাপনা) সিলেট ক্লাস্টারের প্রধান মলয় কুমার সাহা ও মৌলভীবাজার মহকুমা বন সংরক্ষক (বন্য প্রাণী) মো. ফরিদ মিয়া।