লাউয়াছড়া থেকে পুলিশ কনস্টেবলের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গতকাল মঙ্গলবার এক পুলিশ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম খালেদ মোহামঞ্চদ সাইফুল্লাহ্। তিনি রাজধানী ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উদ্যানের রেললাইনের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।