লাউয়াছড়া রক্ষায় 'রেইন ফরেস্ট কনভেনশন'-এর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় চলতি বছর ডিসেম্বরে মৌলভীবাজারে ‘রেইন ফরেস্ট কনভেনশন’ করার সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন সড়কের একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভার আয়োজন করে ‘লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন’।
সভায় সভাপতিত্ব করেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের সভাপতি জলি পাল। বক্তব্য দেন কাজী শামছুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল শাখার সভাপতি মোছাদ্দেক মেলা, ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামানসহ, বেলাল হোসেন, অনুপ ভট্টাচার্য, শিক্ষক ফয়সল আহমেদ প্রমুখ। সভায় কনভেনশন সফল করতে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়াকে সমন্বয়ক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।