লাউয়াছড়ার গাছ কাটা বন্ধ ও রামপাল চুক্তি বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বিঘ্ন রেল চলাচলের জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজারের অধিক গাছ কাটার উদ্যোগ বন্ধ এবং রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে গতকাল সোমবার মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে।
গতকাল বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে এসব কর্মসূচি পালন করেছে পাঁচটি সংগঠনের জোট তরুণ সামাজিক উদ্যোক্তা ফোরাম। এ সময় বক্তৃতা করেন বাপার মৌলভীবাজার জেলা কমিটির সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া, উই ফর বাংলাদেশের চেয়ারম্যান শাহ ফাহিম, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আহ্বায়ক মাহমুদ এইচ খান প্রমুখ।