লাউয়াছড়ার জীববৈচিত্র্য রক্ষায় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমদের সঞ্চালনায় আলোচক ছিলেন সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) তবিবুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, পরিবেশ আইনবিদ সমিতির সিলেট শাখার সমন্বয়ক শাহ সাহেদা, খাসিয়া পুঞ্জিপ্রধান জিডিসন সুচিয়াং, মণিপুরি সম্প্রদায়ের নেতা আনন্দ মোহন সিংহ, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শাহাব আলী প্রমুখ।