লাউয়াছড়ায় ছাড়া হলো ৯ বন্য প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল শুক্রবার বিকেলে নয়টি বন্য প্রাণীকে ছাড়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রাণীগুলোকে বনের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেন। বন বিভাগ (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) সূত্র জানায়, বন বিভাগ ও বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্য প্রাণীগুলোকে সেখানে মুক্ত করা হয়। প্রাণীগুলো হলো একটি মেছো বাঘ, একটি অজগর সাপ, দুটি সোনালি বিড়াল ও পাঁচটি পরিযায়ী পাখি। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক

সম্পর্ক উন্নয়ন বিভাগের সচিব কাজী শফিকুল আলম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।