লাউয়াছড়ায় বনবিট কার্যালয়ের পাশ থেকে সেগুনগাছ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনবিট কার্যালয়ের পাশ থেকে তিনটি বড় সেগুনগাছ চুরি হয়েছে। স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সংঘবদ্ধ বনদস্যুরা শমশেরনগর-শ্রীমঙ্গল প্রধান সড়ক ও লাউয়াছড়া বনবিট কার্যালয়ের পাশ থেকে তিনটি সেগুনগাছ কেটে পাচার করে। বন বিভাগ পাচার হওয়া এসব গাছের কয়েকটি খণ্ড উদ্ধারের দাবি করলেও স্থানীয় সূত্র তা অস্বীকার করে। কেটে নেওয়া গাছের মূল্য দেড় থেকে দুই লাখ টাকা। সম্প্রতি উদ্যান ঘুরে দেখা গেছে, উদ্যানের প্রবেশপথ থেকে পশ্চিমে প্রায় এক কিলোমিটার এলাকার রাস্তার পাশ থেকে ১০টি বড় সেগুনগাছ এবং উদ্যানের অন্যান্য স্থানের আরও ১০টি সেগুনগাছ কেটে ফেলা হয়েছে।