লাকসাম, মনোহরগঞ্জে ৭৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১২ জুন উপজেলা দুটির মোট ১৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ জানান, উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ২৪ হাজার ৭৮৯ জন। এখানকার ৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৫ হাজার ১৬১ জন। এখানকার ৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেক আহমদ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।