লাকসামকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকসামকে জেলা ঘোষণার দাবিতে গতকাল সোমবার মনোহরগঞ্জে মানববন্ধন করেছে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ। লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শিব্বীর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল খালেক দয়াল, মনোহরগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আবদুল মতিন, জেলা বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. আবদুল কুদ্দুস, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন ভূঁইয়া প্রমুখ।