লাকসামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে গতকাল সোমবার রবিউল হোসেন (২০) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের হাকিম আলীর ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ভোরে মোহাম্মদপুরের পশ্চিমপাড়ার বাঁশতলী রাস্তার পাশে একটি পরিত্যক্ত খড়ের গাদায় এলাকাবাসী ওই যুবকের লাশ দেখে লাকসাম থানার পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।