লাকসামে অপহূত কলেজছাত্রী মুন্সিগঞ্জ থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকসাম থেকে অপহূত এক কলেজছাত্রীকে গত সোমবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকার একটি রেস্তোরাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, উপজেলার সুখতলা গ্রামের খালেদ জাহাঙ্গীর (২৮), মাইক্রোচালক হেলাল (২৬) ও হেলপার ওয়াসিম (২৪)। তাঁদের গতকাল মঙ্গলবার কুমিল্লা আদালতে পাঠানো হয়।