লাকসামে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার নশরতপুর এলাকায় ট্রাক্টরের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল খায়ের (৫৫)। তিনি লাকসাম উপজেলার লাকসাম বাজারের একজন টাইলস ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে লাকসাম পৌর এলাকার বিনই এলাকার বাসিন্দা আবুল খায়ের বাড়ি নির্মাণের জন্য ইটভাটা থেকে ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময়ে তিনি ট্রাক্টরের ওপরে ছিলেন। নশরতপুর এলাকায় ট্রাক্টরটি থেকে হঠাৎ তিনি নিচে পড়ে যান। এ সময় ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।