লাকসামে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে রিয়েল সাহা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লাকসামের ব্যবসায়ী মৃত সুজন সাহার একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে করে রিয়েল লাকসাম আসছিলেন। লাকসাম স্টেশন অতিক্রম করার সময় চলন্ত অবস্থায় নামতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকার নিচে চলে যায় সুমনের দেহের একাংশ। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।