লাকসামে পুকুরে বিষ দিয়ে ৩০০ মণ মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০০ মণ মাছ মেরে ফেলেছে দুষ্কৃতকারীরা। গতকাল বুধবার ভোরে স্থানীয় লোকমান হোসেনের মালিকানাধীন সাতটি পুকুরে এসব মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। পুকুরে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখে দিশেহারা হয়ে পড়েন খামারের মালিক। উপজেলার কেমতলী গ্রামের বাসিন্দা লোকমান হোসেন জানান, কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই এলাকার সাতটি পুকুর ও বেড়িবাঁধে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো গতকাল ভোরেও তিনি পুকুরগুলো দেখতে বের হলে সেগুলোতে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখে হতভম্ব হয়ে পড়েন।