লাকসামে প্রবাসীর বাড়িতে ডাকাতি আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামের কাপাসতলা গ্রামের সৌদি প্রবাসী আবুল হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় মহিলাসহ ছয়জন আহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তিন ডাকাতকে আটক করে লাকসাম থানায় সোপর্দ করেছে।পুলিশ জানায়, রাত আড়াইটায় ১০-১২ জন ডাকাত কাপাসতলা গ্রামের আবুল হোসেনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতদের হামলায় আবুল হোসেনের মা শবজান বিবি, তাঁর স্ত্রী রেহানা বেগমসহ ছয়জন আহত হন।