লাকসামে বাসের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌর শহরের নশরতপুর এলাকায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন রিকশাচালক মানিক মিয়া (২৭) ও আরোহী আছিয়া বেগম (৪০)। দুর্ঘটনায় আছিয়া বেগমের স্বামী শাহ আলম (৪৮) আহত হয়েছেন। তাঁকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের পাশে নশরতপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি সংস্থা থেকে কিছু টাকা ঋণ নিয়ে শাহ আলম ও আছিয়া বেগম একটি রিকশায় করে শহরের বাইপাস এলাকায় যাচ্ছিলেন। ওই সময় একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ রিকশার দুই আরোহী ছিটকে গিয়ে সড়কের ওপর পড়েন এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালক ও আছিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন।