লাকসামে বিনা ভোটে জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী হাজেরা আক্তারের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ফলে বর্তমান কাউন্সিলর মোশফেকা আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন।
লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দুজন নারী সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে হাজেরা আক্তারের বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। হাজেরার হলফনামায় তাঁর বয়স এখন ২৩ বছর ১ মাস ৭ দিন উল্লেখ করা হয়। বিধি অনুযায়ী ২৫ বছরের নিচে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।