লাকসামে মিছিলে জামায়াতের কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামে গতকাল শনিবার জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে খলিলুর রহমান (৫৬) নামের জামায়াতের এক কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পৌর এলাকার গাজিমুড়া মহল্লায়।
লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী জানান, মিছিল চলাকালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াতের ওই কর্মী মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।