লাকসামে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসী এ মিড ডে মিল কর্মসূচির (দুপুরের খাবার) জন্য অর্থের ব্যবস্থা করবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোবারক হোসেন ভূঁইয়া প্রমুখ।