লাকসামে স্থগিত ভোটকেন্দ্রে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত কুমিল্লার লাকসাম উপজেলার হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর, ব্যালট পেপার ছিনতাইসহ নানা গোলযোগের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার জানান, গত রোববার রাতে দুর্বৃত্তরা এ নাশকতা চালায়। এতে বিদ্যালয়ের প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর, ব্যালট পেপার ছিনতাইসহ নানা গোলযোগের অভিযোগে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়। ১০ মার্চ ওই কেন্দ্রের ভোট নেওয়ার কথা রয়েছে।