লাকসামে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামে গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন (মা, বাবা ও ছেলে) নিহত হয়েছে।গতকাল সকাল সাড়ে নয়টার দিকে লাকসাম থেকে একটি অটোরিকশায় একই পরিবারের পাঁচ সদস্য চট্টগ্রামের উদ্দেশে কুমিল্লার বিশ্বরোড বাসস্ট্যান্ডে যাচ্ছিল। লাকসাম-লালমাই সড়কের ভৈষকপালিয়া এলাকায় আসার পর নাঙ্গলকোটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী চট্টগ্রামের মিরসরাই পৌর এলাকার কলেজপাড়ার বিষ্ণুপদ রায় (৪৫), তাঁর স্ত্রী কনিকা রায় (৪০) ও ছেলে কমল রায় (১০) নিহত হয়। এতে বিষ্ণুর শাশুড়ি লীলাবতী রায় (৭০), অপর ছেলে পার্থ রায় (১০) আহত হয়। নিহত কমল রায় ও পার্থ রায় যমজ ভাই। আহত ব্যক্তিদের কুমিল্লার ট্রমা সেন্টারে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।