লাকসামে হিজবুত তওহিদের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় গতকাল মঙ্গলবার হিজবুত তওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মনোহরগঞ্জের ইসলামপুর গ্রামের মাস্টার রুহুল আমীন (৬২) ও হোমনার কলাগাছিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান (১৯)। পুলিশ জানায়, গতকাল দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিষিদ্ধ কিছু বই বিতরণ করছিলেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে জানান, এ বিষয়ে মামলা হয়েছে।