লাকি আক্তার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চের ‘স্লোগান-কন্যা’খ্যাত লাকি আক্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তিন দিনের কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। হাসান তারেক সভাপতি ও জি এম জিলানী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিয়েছেন।
শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে গত শনিবার ছাত্র ইউনিয়নের ৩৬তম কাউন্সিল শুরু হয়েছিল। সেদিন সংগঠন তাদের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।